শম্পা- সায়ন্তিকা সাক্ষাত, বাঁকুড়ায় ঐক্যবদ্ধ লড়াই এর ডাক - The News Lion

শম্পা- সায়ন্তিকা সাক্ষাত, বাঁকুড়ায় ঐক্যবদ্ধ লড়াই এর ডাক

 


দি নিউজ লায়ন;  ভাজপার বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে লড়তে হবে। অভিমান করে বাড়িতে বসে থাকলে হবে না। মমতাকে ফের মুখ্যমন্ত্রী করে বহিরাগত ভাজপাকে বাংলা ছাড়া করতে হবে- এই লক্ষ্যে এবার বাঁকুড়ার বিদায়ী বিধায়ক শম্পা দরিপার বাড়ি গিয়ে সাক্ষাৎ করলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 


তৃণমূল সূত্রে খবর, দীর্ঘক্ষন কথা হয় দুজনের। বৈঠক শেষে দুজনেই জানিয়েছেন অত্যন্ত ঘরোয়া পরিবেশে কথা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সায়ন্তিকাকে নির্বাচনে সমস্ত রকম ভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন শম্পা। তার সঙ্গে প্রচার করবেন তিনি। বাঁকুড়া কেন্দ্রের বিধায়ক শম্পা দরিপাকে এবার টিকিট দেয়নি তৃণমূল। পরিবর্তে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা। কোন কোন মহল থেকে দাবি করা হয়, টিকিট না পেয়ে অভিমানী শম্পা দরিপা। 


তাই তাকে তৃণমূলের প্রচারে দেখা যাচ্ছে না। রবিবার শম্পার বাড়িতে যান সায়ন্তিকা। দীর্ঘক্ষন দুজনের মধ্যে কথা হয়। তৃণমূল সূত্রের খবর, মুড়ি,চপ, শশা সহযোগে ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। চন্দনের ফোঁটা দিয়ে সায়ন্তিকাকে স্বাগত জানান শম্পা। বৈঠক শেষে সায়ন্তিকা এবং শম্পা দুজনেই জানান, ভাজপাকে আটকানো হচ্ছে প্রধান লক্ষ্য। তাই সবাইকে একজোট হয়ে প্রচারে নামতে হবে। তৃণমূলকে জেতাতে হবে। কোন রকম অভিমানের জায়গা নেই । মমতাকে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী করা প্রত্যেক তৃণমূল নেতাকর্মীরা প্রথম এবং প্রধান লক্ষ্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.